
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
মাছ ধরার নিষেধাজ্ঞায় কক্সবাজারের সদর উপজেলার উপকূলীয় ইউনিয়ন চৌফলদন্ডীতে চার শতাধিক জেলে পরিবারের মাঝে চরম উৎকন্ঠা বিরাজ করছে। প্রতি পরিবারে ৪/৫ জন সদস্য রয়েছে। বেঁচে থাকার একমাত্র সম্বল হচ্ছে নদী-বোটের এই পেশা। মাছ ধরার উপর নিষেধাজ্ঞা প্রদান করায় তারা পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছে। মাছ ধরার নিষেধাজ্ঞা অন্তত তিন সপ্তাহ পর হলেও এরকম দুর্বিষহ অবস্থায় পড়তো না তাদের জীবন এমনটায় জানা গেছে।
এক বহদ্দারের পরিচালানাধীন বোটে মজুদ কৃত কাঁচামাল, বরফ, খাদ্য, তেলসব মিলিয়ে প্রায় ত্রিশ হাজার টাকা পড়ে আছে। সাগরে যেতে না পারায় দারুণ অসুবিধায় রয়েছেন বলে জানায় তিনি।
কজন শ্রমিকের মতে,সামনে আসছে খুশির ঈদ, কিভাবে কাটাবো জানিনা। টাকা না পেলে পরি বার পরিজন নিয়ে ঈদের কেনাকাটাতো দূরের কথা না খেয়ে অনাহারে পড়ে থাকতে হবে। সরকারের উচিৎ মাছ ধরার নিষেধাজ্ঞা অন্তত তিন সপ্তাহ শিথিল করা। আমরা যাতে ঈদের উৎসবটা হাসিমুখে কাটাতে পারি।
জেলদের মতে, লেখাপড়া ও শিক্ষাদীক্ষা খুবই কম। একমাত্র সাগরে মাছ ধরা ছাড়া অন্য কোন কাজ নেই তাদের। খুবই দরিদ্র, আমরা জেলেরা। নেই কোন জমানো টাকা। দিনে এনে দিনে খায়। সাগরে ৬৫ দিন ধরে মাছ ধরা বন্ধ করায় জেলে পরিবারে কান্নার রোল বইছে।
চৌফলদন্ডী ইউনিয়ন আ,লীগ সাবেক সভাপতি হাবিব উল্লাহ জানান, জেলেদের মাঝে বর্তমানে চরম দুর্দিন চলছে। মাছ ধরা বন্ধ হওয়ায় ইউনিয়নের ৪/৫ হাজার জেলে পরিবার পরিজন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
চৌফলদন্ডী সাগর পাড়ের মেম্বার ওছাসিং রাখাইন জানান, মাছ ধরা বন্ধ। নদীর কূলে চলে এসেছে বোট আর নৌকা। জেলেরা পরিবার পরিজন নিয়ে নিদারুণ কষ্ট পাচ্ছে। ঈদের আগে মাছ ধরার নিষেধাজ্ঞা ভাল হয়নি বলেও মত প্রকাশ করেন তিনি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.