
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের র্যাব ১৫ ও ঈদগাঁও থানা পুলিশে যৌথ অভিযানে আটক হয়েছে বিভিন্ন মামলার পলাতক আসামী মোঃ শাহিন প্রকাশ লালু।
গত শুক্রবার রাতে রশিদ নগর ইউনিয়নের মামুন মিয়ার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা,অস্ত্রসহ অন্যান্য একাধিক অভিযোগ রয়েছে।
আটককৃত শাহিন ঈদগাঁও ইউনিয়ন মাছুয়াখালী এলাকার মোঃ আলী আহমদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন ঈদগাঁও থানা অফিসার ইনর্চাজ মোহাম্মদ গোলাম কবির।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.