সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / মাছুয়াখালীতে এক পরিবারে আপন দু’বোনের আত্মহত্যা

মাছুয়াখালীতে এক পরিবারে আপন দু’বোনের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার জেলার রামুর রশিদনগরে এক পরিবারে আপন দু’বোন আত্নহত্যা করেছে। ১০ নভেম্বর দুপুর সাড়ে বার টার দিকে ইউনিয়নের মাছুয়াখালী মাদ্রাসার পাশ্বর্বতী সিকদারপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। ঐদিন দুপুরে নিজেদের বাড়ীতে কেউ না থাকার সুযোগে বাড়ীর ভেতরে তীরের সাথে ওড়না পেঁচিয়ে স্থানীয় নাজির হোসাইনের বড় মেয়ে মরজিনা আক্তার ও ছোট মেয়ে তসলিমা আক্তার আত্মহত্যা করে।

তসলিমা রত্নাগর্ভা রিজিয়া আহমেদ বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী বলে জানা গেছে। আত্মহত্যার খবর পেয়ে রামু থানার ওসি, রশিদনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঘটনাস্থল পরিদশর্ন করেন। পরে লাশ দুটি থানায় নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে পিতা নাজির হোসাইন তার দু কন্যার আত্মহত্যার বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন এ প্রতিবেদককে।

এদিকে দু;’নের আত্মহত্যার বিষয়টি চতুরদিকে ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক লোকজন এসে তাদেরকে এক নজর দেখার জন্য ভীড় জমায়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.