এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের যে সমস্ত লোক মাদক ব্যবসায় জড়িত তাদেরকে সতর্ক করল স্থানীয় পুলিশ প্রসাশন, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
জানা যায়, ঈদগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ড দরগাহ পাড়া এলাকায় গুটি কয়েক ব্যক্তি দীর্ঘকাল ধরে মাদক ব্যবসায় জড়িত। পুলিশ তাদেরকে একাধিকবার আটক করে আদালতে পাঠালেও বের হয়ে এসে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। সম্প্রতি এলাকায় মাদকের বিস্তার বেড়ে যাওয়া প্রসংশনীয় উদ্দ্যোগ নিল স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ ছৈয়দ আলম।
তিনি গত ১৪ মার্চ রাতে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়াসহ স্থানীয় মেম্বারকে নিয়ে মাদক ব্যবসায়ীদের ঘরে ঘরে গিয়ে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার জন্য জড়িত এবং তাদের স্বজনদের আহবান জানান।
চেয়ারম্যানের মতে, ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষনা ছিল নির্বাচনী ইস্তেহারে। সকলকে সাথে নিয়ে মাদকমুক্ত ইউনিয়ন গড়তে কাজ করে যাব।
তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া জানান, পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স, মাদক ব্যবসায়ী যতবড় ক্ষমতাবান হোক আইনের আওতায় আনা হবে। প্রাথমিক ভাবে দরগাহ পাড়া এলাকায় যারা জড়িত তাদের সতর্ক করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা পেলে বৃহত্তর ঈদগাঁওকে একটি মাদকমুক্ত এলাকা উপহার দিতে পারব। এটি পর্যায়ক্রমে চলমান থাকবে বলেও জানান।
এসময় তদন্ত কেন্দ্রের এএসআই লিটনুর রহমান জয়, মেম্বার জিয়াউল হকসহ এলাকার সচেতন লোকজন উপস্থিত ছিলেন। এদিকে বহুদিন পর হলেও এ ধরনের মহতী উদ্দ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্টদের অভিবাদন জানান এলাকাবাসী।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.