সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / মানবতাবিরোধী অপরাধে ৫ জনের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধে ৫ জনের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধের দায়ে পটুয়াখালীর ইসহাক সিকদারসহ পাঁচজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ইসহাক সিকদার ছাড়া অন্য চারজন হলেন- আব্দুল গণি হাওলাদার, আব্দুল আওয়াল ওরফে মৌলভী আওয়াল, আব্দুস সাত্তার প্যাদা ও সুলাইমান মৃধা।

সোমবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও রেজিয়া সুলতানা চমন।

এর আগে এ মামলায় উভয়পক্ষের যুক্তি তর্ক শেষে গত ৩০ মে যে কোনো দিন রায় দেওয়া হবে মর্মে অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল। পরে রোববার (১২ আগস্ট) রায়ের দিন ধার্য করেন আদালত।

২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল এই পাঁচ রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারি পরোয়ানা জারির পর পাঁচজনকেই গ্রেফতার করা হয়।

আসামিদের বিরুদ্ধে একাত্তরে সংঘটিত হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ ছয় ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। ওই সময়ে হত্যা ও ১৭ জনকে ধর্ষণের অভিযোগ রয়েছে। এর মধ্যে এখনও আটজন বীরঙ্গনা জীবিতও রয়েছেন। ওই পাঁচজনের বিরুদ্ধে ১৩ অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.