সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / মায়ের ইন্দনে বোনকে কুপিয়ে হত্যা করেছে ভাই

মায়ের ইন্দনে বোনকে কুপিয়ে হত্যা করেছে ভাই

 

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :

পার্বত্য জেলা বান্দরবানের লামায় মায়ের ইন্দনে ভাই বোনকে কুপিয়ে হত্যা করেছে। ঘরের একটি গরু ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মায়ের ইন্দনে ছেলে কুপিয়ে তাকে হত্যা করে তার বড় বোনকে।


আজ বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বগাইছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শামসুন্নাহার বেগম (৪৫) বগাইছড়ি এলাকার আলী আজম এর স্ত্রী। নিহতের ২ ছেলে ৪ মেয়ে। খুনি শহর আলী ও শাকেরা খাতুন তার সৎ ভাই ও মা। ঘটনার পরপরই আশপাশের লোকজন আহত ব্যক্তি শামসুন্নাহারকে পার্শ্ববর্তী মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।


লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল চলছে। অভিযুক্ত মা শাকেরা খাতুন (৫০) ও ছেলে শহর আলী (২৩) কে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে ধরেছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.