সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / মিয়ানমার জান্তার বিরুদ্ধে ‘প্রতিরোধ যুদ্ধ’ ঘোষণা ছায়া সরকারের

মিয়ানমার জান্তার বিরুদ্ধে ‘প্রতিরোধ যুদ্ধ’ ঘোষণা ছায়া সরকারের

http://coxview.com/wp-content/uploads/2021/09/Mayanmar.jpg

মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে ‘জনতার প্রতিরোধ যুদ্ধ’ ঘোষণা করা হয়েছে। ৭ সেপ্টেম্বর মঙ্গলবার দেশটির ছায়া সরকারের পক্ষ থেকে এই প্রতিরোধ যুদ্ধের ঘোষণা দেওয়া হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় জাতীয় ঐক্য সরকার (এনইউজি) নামের মিয়ানমারের ছায়া সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দুয়া লাশি লা এ ঘোষণা দেন। তিনি বলেন, জাতীয় ঐক্য সরকার সামরিক জান্তার বিরুদ্ধে ‘জনতার প্রতিরোধ যুদ্ধ’ শুরু করেছে। দেশের মানুষের জীবন ও সম্পদ রক্ষার তাগিদেই এই লড়াই।

প্রত্যেক নাগরিককে মিয়ানমারের প্রতিটি প্রান্তে মিন অং হ্লাইং-এর নেতৃত্বাধীন ‘সামরিক সন্ত্রাসীদের’ শাসনের বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান জানান তিনি।

সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংঘটনেরও অভিযোগ করেন অং সান সু চি-র দল এনএলডি সমর্থিত ছায়া সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট।

ছায়া সরকারের বাহিনী পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ)-এর সদস্যদের নিজ নিজ এলাকায় জান্তা সরকারকে লক্ষ্যবস্তুতে পরিণত করে হামলা চালানোরও নির্দেশ দেন তিনি।

সীমান্তরক্ষী ও সেনা সদস্যদের ‘জনগণের সঙ্গে যোগ দিয়ে জনতার শত্রুদের’ ওপর ঝাঁপিয়ে পড়ারও আহ্বান জানান ছায়া সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট।

 

 

সূত্র : deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/07/Hot-Airport-Iran-18-7-23.jpg

ইরানে ৬৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক : ইরানে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। দেশটির ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ...

Portrait of a professional, showcasing contact details and role information.