
হামিদুল হক; ঈদগড় :
অবশেষে অনেক দর কষাকষির পর দুই লক্ষ টাকা মুক্তিপণ দিয়েই ছাড়া পেয়েছে ঈদগড়ের অপহৃত মোটর সাইকেল চালক শফিউল করিম।
শফিউলের পারিবারিক সূত্রে জানা যায়, অপহরণকারীদের সাথে মোবাইল ফোনে ৩ দিন পর্যন্ত অনেক দেন দরবারের পর বুধবার সকালে চকরিয়া উপজেলার খুটাখালির এক বনাঞ্চলীয় এলাকায় মুক্তিপণ নিয়ে তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা।
অবশেষে অনেক যোগাযোগ এবং খোঁজাখুঁজির পর শফিউল করিমের ব্যবহৃত মোবাইল ফোনের সূত্র ধরেই অপহরকারীদের সাথে পরিবারের লোকজন যোগাযোগ করে মুক্তিপণ দিলে তাকে ছাড়ে দেয়।
উল্লেখ্য গত ২ জুলাই (রবিবার) বিকালে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক শফিউল করিমকে ঈদগড় কওরাতলী সড়কের মুক্তারের শিয়া নামক পাহাড়ি এলাকা থেকে অপহরণ করে সন্ত্রাসীরা। পরে খবর পেয়ে তার পরিবারের লোকজন মোটরসাইকেলটি ঘটনাস্থল থেকে উদ্ধার করতে সক্ষম হলেও তাকে পাওয়া যাচ্ছিল না।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.