সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / মুক্তির অপেক্ষায় ‘ময়ূরাক্ষী’

মুক্তির অপেক্ষায় ‘ময়ূরাক্ষী’

https://coxview.net/wp-content/uploads/2023/06/Entertainment-Mayurakshi.jpg

অনলাইন ডেস্ক :

অবশেষে সেন্সর ছাড়পত্র পেয়েছে চিত্রনায়িকা ববি অভিনীত বহুল আলোচিত চলচ্চিত্র ‘ময়ূরাক্ষী’।


ছবিটির নির্মাতা রাশিদ পলাশ নিশ্চিত করেছেন এ তথ্য। তিনি আরও জানান, শিগগির ছবিটির সেন্সর সার্টিফিকেট হাতে পাবেন।ঈদের পর ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা। তিনি বলেন, ‘ঈদে অনেক ছবির ভিড়ে আমাদের ছবিটা দিতে চাই না। তাই ঈদের পর ছবিটি দর্শকের কাছে নিয়ে যেতে চাই আমরা। খুব শিগগিরই ছবির রিলিজ ডেট ঘোষণা করবো আমরা।’


পোস্টার রিলিজের মাধ্যমেই আজ ইন্টারন্যাশনালের এই ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।


গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি, সুদীপ বিশ্বাস দ্বীপ।


অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, দীপক সুমন, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চলসহ অনেকেই।


রয় সন্দীপের চিত্রগ্রহণে ঢাকার বিভিন্ন লোকশনে ছবিটির শুটিং হয়। ছবির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব, সাউন্ডে কাজ করেছেন রিপন নাথ। গান গেয়েছেন মুহিন খান, পুর্নতা, তরসা, জাহিদ নিরব।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.