সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / মোদীর রসগোল্লা বিষয়ক বক্তব্যের জবাব দিলেন মমতা

মোদীর রসগোল্লা বিষয়ক বক্তব্যের জবাব দিলেন মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রসগোল্লা পাঠান এমন বক্তব্য নিয়ে রাজনীতিতে বেশ মুখরোচক আলোচনা চলছে। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অতিথিদের আমরা উপহার আর রসগোল্লা দিয়ে স্বাগত জানাই। এটা আমাদের ঐতিহ্য। কিন্তু ভোট দেই না।

এর আগে অভিনেতা অক্ষয় কুমারকে দেয়া এক ‘অরাজনৈতিক সাক্ষাৎকারে’ মোদী বলেছিলেন, শুনতে অবাক লাগতে পারে এবং ভোটের সময় আমার হয়ত বলা উচিত নয়, কিন্তু মমতা দিদি এখনও আমাকে উপহার পাঠান। এখনও তাঁর থেকে বছরে একটা বা দু’টো পাঞ্জাবি পেয়ে থাকি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আমাকে উপহার পাঠান। তবে পাঞ্জাবি নয় মিষ্টি। এটা জানতে পেরে মমতা দিদিও আমাকে মিষ্টি পাঠাতে শুরু করেন।

 

সূত্র:somoynews.tv-ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/07/Hot-Airport-Iran-18-7-23.jpg

ইরানে ৬৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক : ইরানে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। দেশটির ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ...

Portrait of a professional, showcasing contact details and role information.