
গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :
উখিয়া-টেকনাফের মাননীয় সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদির চাচা গরীবের বন্ধু মরহুম এজাহার মিয়া কোম্পানীর ছোট ভাই এবং টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আলহাজ মোজাহার মিয়া কোম্পানীর মৃত্যুতে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্কুল পরিচালনা কমিটির আয়োজনে শত শত ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে মিলাদ মাহফিল ও বিশাল এক শোক র্যালী অনুষ্টিত হয়েছে।
১৩ মার্চ সকাল ১০ টায় অত্র স্কুলের প্রধান শিক্ষক নুর হোসাইনের সভাপতিত্বে শিক্ষক বশিরুল ইসলামের পরিচালনায় শোকসভা ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর সকাল সাড়ে ১১ টায় ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশাল এক শোক র্যালী টেকনাফ পৌরসভার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে। উক্ত শোক সভায় বক্তব্য রাখেন, স্কুল পরিচালনা কমিটির দাতা সদস্য আলহাজ্ব নুরুল হুদা, আমাদের টেকনাফ ডটকমের সম্পাদক ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোহাম্মদ আলম বাহাদুর, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহমুদুর রহমান, শিক্ষক মুজিবুর রহমান খোকন। এই বিশাল শোক র্যালীতে অংশ গ্রহন করেন অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা।
শোক সভায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে ১মিনিট নিরাবতা পালন করেন এবং মিলাদ মাহফিলে মরহুম মোজাহের কোম্পানীকে আল্লাহ পাক যেন জান্নাত নসিব করে সেই দোয়া কামনা করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.