সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ম্যানিলায় গুসি শান্তি পুরস্কার গ্রহণ করলেন শাইখ সিরাজ

ম্যানিলায় গুসি শান্তি পুরস্কার গ্রহণ করলেন শাইখ সিরাজ

gusi-shaikh shiraj-650বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় গুসি শান্তি পুরস্কার গ্রহণ করেছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। ২৫ নভেম্বর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ফিলিপিন্স ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁর হাতে ওই পুরস্কার তুলে দেন ম্যানিলাভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান গুসি ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারি এস গুসি। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সিনেটর, ব্যারি গুসি ফাউন্ডেশনের পদস্থ কর্মকর্তাসহ পৃথিবীর অন্তত ২০টি দেশের ৫ হাজার সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন। শাইখ সিরাজের সঙ্গে এই পুরস্কার গ্রহণ করেছেন কিরগিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসকার আকায়েব, পর্তুগালের সাবেক প্রেসিডেন্ট এন্তোনিও ইয়েনেস, কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর পুত্র হুন মেনি, চীনের মানবাধিকার ব্যক্তিত্ব ড. হুয়াং জিয়েফু ও ফিলিপিন্সের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী নোরা ওনর।

পুরস্কার গ্রহণ করে শাইখ সিরাজ তাঁর তিন দশকের বিরতিহীন কৃষি সাংবাদিকতার কথা তুলে ধরে বলেন, দারিদ্র মনের গভীরে লুকিয়ে থাকে, সেই দারিদ্র ধুয়ে ফেলতে হবে আত্মবিশ্বাস দিয়ে। আর এর জন্যই প্রয়োজন শান্তিপূর্ণ সমাজব্যবস্থা। তিনি বলেন, গণমাধ্যম শুধু বিনোদন মাধ্যম নয়, এর মাধ্যমে ক্ষুধা দারিদ্র যেমন দূর করা যায়, একইভাবে সম্ভব সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা। এক্ষেত্রে তিনি গণমাধ্যমের শক্তিকে কাজে লাগানোর জন্য বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। স্বাধীনতা পরবর্তী ৪৪ বছরে বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও সামগ্রিক কৃষি উন্নয়নের ক্ষেত্রে সরকার, কৃষক, বিজ্ঞানী ও গণমাধ্যমের সম্মিলিত প্রচেষ্টার কথা উল্লেখ করেন।

গুসি শান্তি পুরস্কারের উদ্যোক্তা ব্যারি গুসি বলেন, দারিদ্র দূরীকরণ ও কৃষি উন্নয়নের জন্য শাইখ সিরাজের গণমাধ্যম তৎপরতা এশিয়ার জন্য বড় এক আশির্বাদ। গুসি শান্তি পুরস্কারের এই আন্তর্জাতিক স্বীকৃতি গোটা পৃথিবীর সঙ্গে তার কাজের এক সেতুবন্ধন গড়ে তুলবে।

এর আগে গত ২৪ নভেম্বর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত জাতীয় বীর হুসে রিজালের স্মৃতিসৌধ রিজাল পার্কে রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হয় শাইখ সিরাজসহ ২০১৫ সালের গুসি শান্তি পুরস্কারে মনোনীতদের।ওই দিন মেট্রো ম্যানিলার পাসিগ সিটি মেয়র ম্যারিবেল ইউসেবিওর দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন তাঁরা। সেখানে বিশ্ব শান্তির পক্ষে ঐক্যমত পোষণ করে সম্মিলিত স্বাক্ষর করেন। রাতে ম্যানিলা হোটেলের জমকালো অনুষ্ঠানে গুসি শান্তি পুরস্কার বিজয়ীদেরকে অনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হয়।

উল্লেখ্য, কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ কৃষি ও উন্নয়ন সাংবাদিকতায় সুদীর্ঘ পথচলার স্বীকৃতি হিসেবে ১৯৯৫ সালে লাভ করেন দেশের অন্যতম সম্মানসূচক জাতীয় পুরস্কার একুশে পদক, ২০০৯ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ক্ষুধার বিরুদ্ধে সফল ও কৃতীত্বপূর্ণ সাংবাদিকার জন্য প্রদান করে এ এইচ বুর্মা এ্যাওয়ার্ড। এছাড়া তিনি জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে অর্ধশতাধিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
-প্রিয়ডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.