“যানজট মুক্ত ও পরিস্কার পরিচ্ছন্ন কোর্টবাজার চাই” শীর্ষক সচেতনতা মূলক আলোচনা সভা ১০ জানুয়ারী রবিবার বিকাল ৪ টার দিকে উখিয়ার কোর্টবাজার স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়েছে। কোর্টবাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি কবি আদিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উখিয়া উপজেলা সিএনজি, টমটম এবং কোর্টবাজার ব্যবসায়ী সমবায় সমিতি কর্তৃক আয়োজিত আলেচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরিচ্ছন্ন ও ময়লা-আবর্জনা মুক্ত এবং যানজট থেকে মুক্তি পেতে হলে বৃহত্তর কোর্টবাজার এলাকার ব্যবসায়ী, টমটম, সিএনজি চালক সহ সকলের সচেতনতা নৈতিক দায়িত্ব। নিজের দায়িত্ববোধ থেকে এসব বিষয়ে এগিয়ে আসার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি তিনি আহবান জানান।
তিনি আরো বলেন, যে সমস্ত হকারদেরকে উচ্ছেদ করা হয়েছে তাদেরকে সরকারি খাস জমির উপর সেট তৈরি করে পূর্ণবাসন এবং অতিশীঘ্রই টমটম ও সিএনজির জন্য আলাদা পার্কিংয়ের ব্যবস্থা নেওয়া হবে। এসময় বক্তারা কোর্টবাজারকে যানজট মুক্ত ও পরিস্কার পরিচ্ছন্ন স্থায়ী করণের দাবী জানান।
গত কয়েকদিন ধরে উপজেলার প্রতিটি হাটবাজারে অবৈধ স্থাপনা ও ঝুঁপড়ি উচ্ছেদ করে যে ইতিহাস সৃষ্টি করেছে তা স্বাধীনতা পরবর্তী আর কোন অফিসার করতে পারেনি। তাই বক্তারা উপজেলা নির্বাহী অফিসার ও উখিয়া থানার অফিসার ইনচার্জকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি রাস্তার দু’পাশে দীর্ঘদিন থেকে গড়ে ওঠা হকার ব্যবসায়ীর দোকানপাট উচ্ছেদ করার কারণে অনেকে বেকার হয়ে পড়েছে। তাই সরকারী খাস জমির উপর হকার মার্কেট করে দিয়ে উচ্ছেদকৃত ফুতপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের পূর্ণবাসনের দাবী জানান। সিএনজি ও টমটম পার্কিংয়ের জন্য আলাদা ব্যবস্থা করে দেওয়ার জন্য দাবী উঠে, তা না হলে যানজট মুক্ত সম্ভব নয়। ফুতপাত ও রাস্তার পাশ থেকে উচ্ছেদ হওয়ায় ব্যবসায়ীদের জামানতকৃত টাকা আগামী ১০ দিনের মধ্যে জমিদারেরা ব্যবসায়ীদের নিকট ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানান। জামানতকৃত সেলামীর টাকা ফেরত না দিলে কঠোর আন্দোলনের হুশিঁয়ারী দেওয়া হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহামুদুল হক চৌধুরী, হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, ব্র্যাক নিরাপদ সড়ক এর কর্মকর্তা মাঈনুল ইসলাম, আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম মাহাবু, কোর্টবাজার ইজারাদার ও আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা, আ’লীগ নেতা ও ব্যবসায়ী ইসকান্দর হোসেন চৌধুরী, রত্নাপালং ইউনিয়ন আ’লীগের সভাপতি আছহাব উদ্দিন মেম্বার, কোর্টবাজার বণিক কল্যাণ সমিতি ও রত্নাপালং আ’লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, উপজেলা সমবায় কর্মকর্তা কবির আহমদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সহ-সভাপতি মোঃ শাহজাহান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ নোমান, ইউপি সদস্য নুরুল হক মনু, কোর্টবাজার সিএনজি সমিতির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক দিদার আলম, টমটম সমিতির অর্থ সম্পাদক ছলিম উল্লাহ, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ। কোর্টবাজার ব্যবসায়ী মহল, জনপ্রতিনিধি, টমটম, সিএনজি শ্রমিক, চালক সমিতি সহ সর্বস্তরের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.