
অনলাইন ডেস্ক :
আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭২ সালের ১১ নভেম্বর দেশের প্রথম ও সর্ববৃহৎ এ যুব সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রথিতযশা সাংবাদিক শেখ ফজলুল হক মনি এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন এবং তিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।
রতিষ্ঠার পর থেকে যুব সমাজের উন্নয়নে নানান কর্মকাণ্ড চালিয়ে আসছে সংগঠনটি। গত চার দশকের বেশি সময় ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে প্রাণ হারিয়েছেন সংগঠনটির অসংখ্য নেতাকর্মী।
যখনই দেশ সংকটে পড়ে এগিয়ে আসে অতন্দ্রপ্রহরী হয়ে থাকা যুবলীগ। গুজব, সাম্প্রদায়িক বিদ্বেষের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাদের লাখো কর্মী। এবারও তার ব্যতিক্রম হয়নি। আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে তারা এগিয়ে এসেছে প্রতিকূলতার বিরুদ্ধে। আজ সেই তারুণ্যের আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী।
যুবলীগ নেতারা বলছেন, প্রতিষ্ঠার পর থেকে যেকোনো রাজনৈতিক সংকট, প্রাকৃতিক দুর্যোগসহ মানুষের প্রয়োজনে তারা মাঠে ছিলেন। বিদ্যমান করোনা পরিস্থিতির শুরু থেকেই তাদের নেতাকর্মীরা মানুষকে সাহায্য ও সহযোগিতা করছেন। এ সময়ে নানান সামাজিক কর্মকাণ্ড চালিয়েছেন।
যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির সভাপতি শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল দেশবাসীসহ যুবসমাজকে শুভেচ্ছা জানিয়েছেন।
যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ ভোর ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৮ টায় ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। সকাল সাড়ে ৯ টায় বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণিসহ ৭৫’এর ১৫ আগস্ট নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ এবং মোনাজাত অনুষ্ঠিত হবে।
নানা কর্মসূচির মধ্য দিয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবে। আজ ভোর ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন হবে। সকাল সাড়ে ৮টায় ধানমণ্ডি বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, সকাল সাড়ে ৯টায় বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিসহ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট নিহত সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
এছাড়াও সকাল ১১টায় শিল্পকলা একাডেমিতে এক আলোচনাসভা হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.