
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার রশিদ নগরে এক প্রবাসীর জায়গা দখলের চেষ্টা চালিয়েছে কুচক্রিমহল।
জানা যায়, রামুর রশিদ নগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের তইল্লাঘোনা এলাকার প্রবাসী গিয়াস উদ্দিনের খতিয়ানভুক্ত মহাসড়কের পাশ্বর্বতী জায়গায় ২৮ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ২টার দিকে স্থানীয় আবুল হোসন ও মরিয়নের নেতৃত্বে সাঙ্গপাঙ্গরা ঐ জায়গাটি দখল করার লক্ষে হামলা পূর্বক তান্ডব চালিয়েছে।
এ ব্যাপারে প্রবাসী গিয়াস উদ্দিনের আপন বোন জানান, দুই ব্যক্তির নেতৃত্বে আমার ভাইয়ের খতিয়ান ভুক্ত জায়গাটি কেড়ে নেওয়ার জন্য দিনদুপুরে হামলা করেছিল।
এদিকে রশিদ নগর আ,লীগ সভাপতি জানান, উক্ত জায়গায় প্রবাসী গিয়াস উদ্দিনের খতিয়ানভুক্ত জায়গাও রয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.