সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / রামুতে এনএসআই-এর হাতে ৬ রোহিঙ্গা কিশোর আটক

রামুতে এনএসআই-এর হাতে ৬ রোহিঙ্গা কিশোর আটক

কামাল শিশির; রামু :

কক্সবাজারের রামুতে এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে ৬ রোহিঙ্গা কিশোরকে আটক করা হয়েছে। আটককৃতরা সবাই উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদ্রাসায় অধ্যয়নরত বলে জানা গেছে।

এনএসআই ও রামু থানা পুলিশের একটি দল বৃহষ্পতিবার ১২ নভেম্বর রামু বাইপাস এলাকা থেকে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলো- কুতুপালং ক্যাম্প-২ ব্লক-সি, ডি/৪ এর আলী মিয়ার ছেলে মো. ইলিয়াছ, উখিয়া জিরো পয়েন্ট ব্লক-১৯২) মৃত মীর জাফরের ছেলে ফরিদ আলম, কুতুপালং ক্যাম্প-২ ব্লক-সি ডি/৪ এর মো: বকসুর ছেলে নাজিম উল্লাহ, জামতলী ক্যাম্প-১৫ ব্লক-এ/৩ এর সালেহ আহমদের ছেলে সাইফুল হাসান, জামতলী ক্যাম্প-১৫ ব্লক-জি/৩ এর মো. আলীর ছেলে শোয়াইব, কুতুপালং ক্যাম্প ব্লক-সি/১ এর মো. হাসিমের ছেলে মো. তোয়াহের।

আটককৃত শিশুরা জানিয়েছে-তারা সবাই কুতুপালং ক্যাম্পের ব্লক- সি, ডি/৪ এর আল-জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী। ওই মাদ্রাসার এক শিক্ষকের প্ররোচনায় তারা রামুতে মাদ্রাসায় পড়াশোনার জন্য আসছিলো। এছাড়া তাদের সাথে থাকা কুতুপালং উনচিপ্রাং এলাকার জাবের ও সৈয়দ নুর নামের ২ কিশোর অভিযান চলাকালে পালিয়ে যায় বলে জানিয়েছে আটককৃতরা।

রামু থানার এএসআই মো. সামছুদ্দিন জানিয়েছেন-গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে এবং সহযোগিতায় ৬ রোহিঙ্গা কিশোরকে আটক করা হয়েছে। জিজ্ঞাষাবাদ শেষে ওই কিশোরদের কক্সবাজার সিআইসিতে হস্তান্তর করে জেলা এনএসআই।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.