
রামুতে পল্লী উন্নয়ন বোর্ডের প্রধানমন্ত্রীর প্রণোদনা পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ প্রদান
কামাল শিশির; রামু :
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রীর কোভিড -১৯ প্রণোদনা ঋণ তহবিল হতে রামু উপজেলার পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ প্রদান করা হয়েছে।
১২ আগষ্ট সকাল ১১টায় অনুষ্ঠিত ঋণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামু উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মহি উদ্দীন শরীফ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিআরডিবির কক্সবাজার জেলা উপ-পরিচালক মোঃ মোশারফ হোসেন।
উদ্বোধক ছিলেন, রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা।
উপস্থিত ছিলেন, রামু উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, সাংবাদিক কামাল শিশির, রামু বিআরডিবির চেয়ারম্যান মোঃ ইউনুচ রানা চৌধুরীসহ পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, কর্মচারী ও উদ্যোক্তাবৃন্দ।
বিআরডিবির মিলনায়তনে পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমাসহ বিআরডিবির কক্সবাজার জেলার উপ – পরিচালক মো: মোশারফ হোসেন ও নেতৃবৃন্দরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.