সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / রামুতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৮

রামুতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৮

কামাল শিশির; রামু :

কক্সবাজারের রামুতে যাত্রীবাহি বাস ও ইজিবাইকের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। সোমবার, (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কের জোয়ারিয়ানালা মহিলা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

এতে নিহত ইজিবাইক (টমটম) যাত্রী মোহাম্মদ গনি (৩০) রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব মুরাপাড়া এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এরমধ্যে ইজিবাইক চালক নুরুল আজিমের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। নুরুল আজিম (২৪) রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব জোয়ারিয়ানালা গ্রামের জাফর আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান- একটি ইজিবাইক অপর একটি ইজিবাইককে ওভারটেক করার চেষ্টা চালায়। এসময় চট্টগ্রাম অভিমুখি যাত্রীবাহি বাস মারছা’র সাথে ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুছড়ে যায়। ঘটনাস্থল থেকে পথচারিরা আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। এরমধ্যে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইকের যাত্রী মোহাম্মদ গনিকে মৃত ঘোষণা করেন।

রামুর তুলাতলী হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জয়নাল আবেদিন জানান- দুর্ঘটনায় ১ জন মারা গেছেন। মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। এছাড়া আহত ১ জনের অবস্থা আশংকাজনক। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.