
স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ছবি: এএফপি
রাশিয়ার সাইবেরিয়ার কেমেরোভো শহরে শপিংমলে অগ্নিকাণ্ডে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। এতে নিখোঁজ রয়েছেন আরও ৬৪ জন, এর মাঝে ৪১ জনই শিশু।
২৫ মার্চ, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। আগুনে শপিংমলের কিছু অংশ ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ১১ ঘণ্টা ধরে আগুণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল বাহিনী।
বিবিসি অনলাইন জানিয়েছে, কেমেরোভো শহরের উইন্টার চেরি শপিং কমপ্লেক্সের তৃতীয় তলার এক বিনোদন কমপ্লেক্স থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আগুন থেকে বাঁচতে অনেকেই ভবনের জানালা দিয়ে লাফ দিচ্ছেন।
শপিং কমপ্লেক্সটিতে সিনেমা হল, রেস্টুরেন্ট সওনা, বোলিং অ্যালি এবং ছোট একটি চিড়িয়াখানা ছিল। তদন্ত কমিটির এক বিবৃতিতে জানানো হয়েছে, ইতোমধ্যে দুইটি সিনেমা হলের ছাদ ধসে পড়েছে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ৬৬০ জনেরও বেশি দমকল ও উদ্ধার কর্মী কাজ করছে। প্রায় দেড় হাজার বর্গমিটার জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।
এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ৩৭টি মৃতদেহ বের করে আনা গেছে। পুড়ে যাওয়ার কারণে তাদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। তবে এর মাঝে ৯ শিশুর মৃতদেহ রয়েছে।
রাশিয়ার ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারের উপপ্রধান আন্দ্রেই মামচেকনভ জানিয়েছেন, আরও ৪১ শিশুকে খোঁজা হচ্ছে।
বিবিসি বলছে, এই অগ্নিকাণ্ডে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে কারো বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ।
সূত্র:কে এন দেয়া-priyo.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.