
স্প্যানিশ লা লিগায় শনিবার কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে হারিয়ে গেটাফেকে।
শনিবার গেটাফের মাঠে ম্যাচের ৩৯ মিনিটে করিম বেনজেমার গোলে এগিয়ে যায় রিয়াল। তার গোলে এগিয়ে থেকেই বিশ্রামে যায় জিদানের শিষ্যরা। বিরতির পর পরই গোলটি শোধ দিয়ে দেয় গেটাফ। ম্যাচের ৫৬ মিনিটে গেটাফের জর্গে মলিনা গোল করে সমতা ফেরান। এই সমতা নিয়েই ৮৪ মিনিট পর্যন্ত চলে ম্যাচ।
৮৫ মিনিটের মাথায় ক্রিস্টিয়ানো রোনালদো গোল করে আবার এগিয়ে নেন রিয়ালকে। বাকি সময়ে রোনালদোর করা গোলটি আর শোধ দিতে পারেনি স্বাগতিকরা। তাতে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।
এই জয়ের ফলে ৮ ম্যাচ থেকে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল। তবে রাতে অ্যাটলেটিকো মাদ্রিদ যদি বার্সেলোনাকে হারাতে পারে তাহলে রিয়ালকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসবে তারা। আর বার্সেলোনা জিতলে দ্বিতীয় স্থানেই থাকবে রিয়াল। তবে ভ্যালেন্সিয়া যদি জয় পায় তাহলে রিয়ালকে পেছনে ফেলে তারাও দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে।
সূত্র:globetodaybd.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.