সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / লামা আবুল খায়ের টোব্যাকোর ডাকাতির ঘটনায় পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র, ডাকাতির সরঞ্জাম, নগদ টাকা উদ্ধার ও মাস্টারমাইন্ড করিম গ্রেফতার

লামা আবুল খায়ের টোব্যাকোর ডাকাতির ঘটনায় পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র, ডাকাতির সরঞ্জাম, নগদ টাকা উদ্ধার ও মাস্টারমাইন্ড করিম গ্রেফতার

 

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
লামার আবুল খায়ের টোব্যাকো কোম্পানির টাকা লুটের ঘটনায় পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র, তাজা গুলি, ধারালো ছুরি ও নগদ টাকা উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৫টায় লামা পৌরসভার ৬নং ওয়ার্ড সিলেটি পাড়া আব্দুল করিমের বাড়ির পাশ থেকে এইসব উদ্ধার হয়।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন, বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম। আরো উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা গোয়েন্দা শাখার প্রধান কামরুল আজম, লামা থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হক, উপ-পরিদর্শক নুরুজ্জামান, সাংবাদিক, স্থানীয় লোকজন।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম উদ্ধার অভিযান শেষে সাংবাদিকদের জানান, লামা আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেডের টাকা ডাকাতির ঘটনায় বৃহস্পতিবার দিনব্যাপী লামা পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। বিকেল ৫টায় ডাকাতির ঘটনার মাস্টারমাইন্ড আব্দুল করিমের বাড়ির পাশ থেকে তার দেখানো তথ্য মতে মাটি খুঁড়ে ৩টি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড তাজা বুলেট, ধারালো ছুরি, লোহা কাটা কাটার ও নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হক বলেন, আজ বৃহস্পতিবার এই ঘটনার মাস্টারমাইন্ড আব্দুল করিম কে গ্রেফতার করা হয়। এই পর্যন্ত মোট ৮ জনকে আটক করা হয়েছে। ৬টি পৃথক অভিযানে মোট ৫১ লাখ ৮৭ হাজার ২০০ টাকা উদ্ধার হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.