সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / লামা উপজেলা মাহিন্দ্র বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে সভাপতি নবী, সম্পাদক ওহাব

লামা উপজেলা মাহিন্দ্র বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে সভাপতি নবী, সম্পাদক ওহাব

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
বান্দরবান জেলার লামা উপজেলা মাহিন্দ্রা, সিএনজি, অটোরিক্সা, টেম্পু, টেক্সি চালক যাত্রী পরিবহণ বহুমুখী সমবায় সমিতি লিঃ (রেজিঃ নং- ১৬১,বা/বান) এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ মে ২০২৩ইং) লামা টাউন হলে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়। অত্যন্ত প্রাণবন্ত ও অনাড়ম্বর পরিবেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রহমত আলী জানিয়েছেন, নির্বাচনে ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন নবী হোসেন, ১৫৩ ভোট পেয়ে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সুমন, ১৩৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ আব্দুল ওহাব, ১৬৬ ভোট পেয়ে ক্যশিয়ার নির্বাচিত হয় মোঃ আশরাফ হোসেন, ১৩৬ ভোট পেয়ে লাইনম্যান নির্বাচিত হন মোহাম্মদ আমিন ও ১২৫ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয় মো. ফারুক।

জানা যায়, নির্বাচনে ৬টি পদে মোট ১৬ জন প্রার্থী ভোটে অংশ নেয়। মোট ৩৩২ জন ভোটারের মধ্যে ২৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শুক্রবার স্থানীয় টাউন হলে সকাল ৯টা থেকে এ নির্বাচন চলে। লামা সমবায় অধিদপ্তর, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা নির্বাচন পরিদর্শন করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.