সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কোভিড (করোনাভাইরাস) সংক্রান্ত / লামায় এক নারী করোনায় আক্রান্ত

লামায় এক নারী করোনায় আক্রান্ত

 

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : 
বান্দরবানের লামায় সাদিয়া আক্তার (২৭) নামে এক নারী করোনা আক্রান্ত হয়েছে। সে কক্সবাজার মেডিকেল হাসপাতালে করোনা পরীক্ষা করার সময় পজিটিভ ধরা পরে। বুধবার (১১ জুন) দুপুরে লামা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ সোলেমান জানিয়েছেন, ওই নারীকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

 

জানা যায়, মঙ্গলবার কক্সবাজার হাসপাতালে পরীক্ষার সময় তার করোনা পজেটিভ আসে। করোনা আক্রান্ত রোগী সাদিয়া আক্তার (২৭) লামা পৌরসভার নয়াপাড়া পাড়ায় মুজিবুর রহমানের মেয়ে। করোনা আক্রান্তের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবানে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী।

 

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার ওই নারী স্বাভাবিক অবস্থায় লামা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজারের হাসপাতালে প্রেরণ করেন। সেখানে পরীক্ষা করতে গেলে তার করোনা পজিটিভ ধরা পড়ে। খবর পেয়ে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যাতে স্থানীয়দের মাঝে কোন আতঙ্ক ছড়িয়ে না পড়ে।

 

বান্দরবানে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী সাংবাদিককে বলেন, আক্রান্ত করোনা রোগীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাকে বাড়িতে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.