সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ভ্রমণ ও পর্যটন / লামায় বৈরী আবহাওয়ার কারণে ৬০টি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

লামায় বৈরী আবহাওয়ার কারণে ৬০টি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

লামায় বৈরী আবহাওয়ার কারণে ৬০টি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা; https://coxview.net/wp-content/uploads/2025/06/Rafiq-Rain-Flood-1-6-25.jpg

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভারী বর্ষণে পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কায় বান্দরবানের লামা উপজেলায় ৬০টি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। উপজেলার মিরিঞ্জা রেঞ্জ ও শুখিয়া দুখিয়া ভ্যালিতে অবস্থিত এসব পর্যটন কেন্দ্র আজ থেকে বন্ধ ঘোষণা করা হয়।

 

আজ রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনার এক জরুরী বৈঠক শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এই নির্দেশনা জারি করেছেন। 

 

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইন উদ্দিন জানিয়েছেন টানা ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। সেই সাথে পাহাড়ি এলাকার সড়ক বিপদজনক ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভারী বর্ষণে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে ও পর্যটকদের জীবন রক্ষায় উপজেলার তিনটি স্থানের ৬০টি পর্যটনকেন্দ্র পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। পর্যটকরা যাতে এই বৈরী আবহাওয়া ঝুঁকিপূর্ণভাবে পর্যটন কেন্দ্রগুলোতে যেতে ও রাত্রি যাপন করতে না পারে সেদিকে নজর রাখা হচ্ছে। 

 

এদিকে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে আবারো বান্দরবানের লামার মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। শনিবার রাতে ঘরের উপর গাছ চাপা পড়ে আলীকদম উপজেলায় এক শিশু নিহত ও নাইক্ষ্যংছড়িতে প্রবল বৃষ্টির সময় বিদ্যুতের তারে জড়িয়ে একটি শোক মারা গেছে। 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.