সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / লামায় কলা ব্যবসায়ীর জবাইকৃত লাশ উদ্ধার

লামায় কলা ব্যবসায়ীর জবাইকৃত লাশ উদ্ধার

Khon - 3 (c)

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

বান্দরবানের লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দূর্গম নাইক্ষ্যং মৌজার ৯নং ওয়ার্ড থেকে বসন্ত বড়ুয়া (৩৭) নামে এক কলা ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ৪ মে বুধবার সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। নিহত বসন্ত বড়ুয়া রুপসীপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড দরদরী বড়ুয়া পাড়ার মৃত বজেন্দ্র বড়ুয়ার ছেলে। নিহত বসন্ত বড়ুয়া দুই সন্তানের জনক।

পারিবারিক সূত্রে জানা যায়, বসন্ত বড়ুয়া পেশায় একজন ক্ষুদ্র কাচাঁমাল ব্যবসায়ী। ১ মে রবিবার কলা, মরিচ সহ নানা রকমের সবজি ও ফল ক্রয় করতে বাড়ি থেকে বের হয়। ৪দিন যাবৎ তার কোন খোঁজ খবর পাওয়া যায়নি। বুধবার বিকালে লাশের খবর পেয়ে লামা সাব জোনের সেনা সদস্যরা সহ পুলিশ যৌথ অভিযান চালায়। পুলিশের পক্ষে উদ্ধার অভিযান পরিচালনা করে লামা থানার উপ-পরিদর্শক এসআই জায়েদ নূর।

লামা উপজেলা সদর থেকে প্রায় ৪০/৪৫ কিলোমিটার পূর্বে দূর্গম পাহাড়ি এলাকা রুপসীপাড়া ইউনিয়নের নাইক্ষ্যং মৌজার ৯নং ওয়ার্ড রন্জু পাড়ার পাশের ঝিরি থেকে বসন্ত বড়ুয়ার জবাই করা লাশ উদ্ধার করে। প্রত্যেক্ষদর্শিরা জানায় নিহতের মূখমন্ডলের একাংশের মাংস নেই এবং লাশ ক্ষত বিক্ষত অবস্তায় পাওয়া যায়।

লামা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসআই জায়েদ নূর এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম লাশ উদ্ধারে পাঠানো হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.