মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :
বান্দরবানের লামায় প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া পথে ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করায় ধর্ষককে ঘটনার ৪দিন পরে আটক করেছে স্থানীয়রা। আটক মো. মোস্তাক (২৪) চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের সিকদার পাড়ার মো. এজাহার মিয়ার ছেলে। এই ঘটনায় মেয়ের বাবা সত্যরাম ত্রিপুরা (৫০) বাদী হয়ে ১৬ আগষ্ট রাতে লামা থানায় মামলা দায়ের করে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ আগষ্ট শনিবার সকাল ১০টায় ভিকটিম সুন্দরী ত্রিপুরা (১২) সরই কম্পোনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে টংগাঝিরি পাড়ার সংলগ্ন ফরিদ চেয়ারম্যানের গোদার পাশে ঝোপের আড়াঁলে তাকে টেনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে মো. মোস্তাক। এসময় তার গায়ের কাপড় টেনে চিঁড়ে ফেলে ধর্ষক। মেয়েটি চিত্কার করে ছেলেটির হাতে কামড় দিয়ে পালিয়ে আসে। মোস্তাক ভাড়ায় চালিত মোটর সাইকেল এর চালক। ছেলেটির নাম পরিচয় না জানায় তাকে এতদিন আটক করা যায়। ১৬ আগষ্ট মঙ্গলবার বিকেলে মোস্তাক ভাড়া নিয়ে আসতে সামনে পড়লে মেয়েটি তাকে চিনতে পারে এবং স্থানীয়রা তাকে আটক করে লামা থানায় সোপর্দ করে।
ঘটনার সত্যতা স্বীকার করে লামা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দু সাত্তার ভূইয়া বলেন, এই বিষয়ে আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ ধারায় মামলা রুজু করি। আসামীকে আটক দেখিয়ে লামা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। লামা থানা মামলা নং- ০৭, তারিখঃ ১৬ আগষ্ট ২০১৬ইং।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.