মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :
ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে লামায় বর্ণাঢ্য মঙ্গল শোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে। লামা উপজেলার বিভিন্ন মঠ-মন্দিরের সনাতন ধর্মালম্বীরা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল। আরো উপস্থিত ছিলেন, সাবেক পৌরসভা মেয়র তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিজয় কান্তি আইচ, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব দেবনাথ সহ প্রমূখ।
মঙ্গল শোভাযাত্রাটি লামা কেন্দ্রীয় হরি মন্দির থেকে শুরু হয়ে লামা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গন এসে শেষ হয়। সনাতন সম্প্রদায়ের নর-নারীরা বিভিন্ন ব্যানার ফেষ্টুন নিয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।
জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি রুবেল ঘোষ জানান, মঙ্গল শোভা যাত্রায় যারা আকর্ষণীয় অংশগ্রহন করেছে তাদেরকে পুরষ্কিত করা হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষ্যে আজ রাত ৮টায় লামা কেন্দ্রীয় হরি মন্দিরে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.