
প্রতিকী ছবি
মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :
বান্দরবানের লামায় জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নারী সহ ৪ জন আহত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১০ টায় পৌরসভার ৮নং ওয়ার্ডের ছাগল খাইয়া এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হল, জেসমিন আক্তার (৩৫), ফিরোজা বেগম (৩৩), রিনা বেগম (১৮) ও ইসমাইল (৩৬)। আহতরা লামা হাসপাতালে ভর্তি রয়েছে।
প্রত্যেক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে ছাগলখাইয়া এলাকার কাসেম ড্রাইভার ও ইসমাইল এর সাথে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে কাশেম ড্রাইভার জমিতে চাষ করতে গেলে ঘটনার সূত্রপাত হয়। এসময় ইসমাইল ও তার স্ত্রী বাধা প্রদান করলে এক পর্যায়ে উভয় পক্ষের ৮/১০ জন লোক লাঠি সোটা, দা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইউসূফ আলী বলেন, বিরোধ নিস্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে বিরোধীয় জমিতে না যেতে নিষেধ করা হয়েছিল। কাসেম ড্রাইভার ও নুরুল করিব জমিতে জোর পূর্বক দখল করতে যাওয়ায় ঘটনার সৃষ্টি।
লামা থানা পুলিশের উপ-পরিদর্শক তমেজ উদ্দিন বলেন, হাসপাতালে এসে আহতদের দেখেছি। অভিযোগ করলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.