সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লামায় ‘জাতীয় জন্মনিবন্ধন দিবস’ পালন

লামায় ‘জাতীয় জন্মনিবন্ধন দিবস’ পালন

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

আজ ৬ অক্টোবর দেশে পালিত হচ্ছে- ‘জাতীয় জন্মনিবন্ধন দিবস’।প্রতি বছরের মতো এবারো স্থানীয় সরকার বিভাগ এবং ইউনিসেফ বাংলাদেশ এর উদ্যোগে লামা উপজেলা প্রশাসন জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করেছে।

দিনটি উপলক্ষ্যে লামা উপজেলা প্রশাসন আজ নানা কর্মসূচি পালন করে। এবারের প্রতিপাদ্য বিষয় “জন্ম সনদ শিশুর অধিকার, বাস্তবায়নের দায়িত্ব সবার”।

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-এ-জান্নাত রুমি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, সহকারী কমিশনার (ভূমি) ইশরাত সিদ্দিকা, ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মিলকী রাণী দাশ, অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমান।

প্রসঙ্গত, ১৮৭৩ সালের ২ জুলাই বৃটিশ সরকার অবিভক্ত বাংলায় জন্ম নিবন্ধন সংক্রান্ত আইন জারি করেন। এরপর ২০০১ -২০০৬ সলে ইউনিসেফ- বাংলাদেশ এর সহায়তায় পাইলট প্রকল্পের মাধ্যমে ২৮টি জেলায় ও ৪টি সিটি কর্পোরেশনে জন্ম নিবন্ধনের কাজ নতুন করে শুরু হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.