
ট্রাকের চাপায় পড়ে আহত শ্রমিক মংবাউ মার্মা, মীর কাসেম ও চাঁন মিয়া।
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
বান্দরবানের লামার দুর্গম পাহাড়ে ট্রাক খাদে পড়ে ৩জন গুরুতর আহত হয়েছে। রোববার (২৪ মার্চ) বিকাল ৩টায় গজালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড গাইঙ্গা খালের আগা সূতারঝিরি নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। ফিটনেস বিহীন খালি ট্রাকটি বেপরোয়া গতিতে চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় প্রত্যেক্ষদর্শীরা। ঘটনাস্থলটি উপজেলা সদর হতে প্রায় ২৩ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত।
ঘটনাস্থল একেবারে দুর্গম হওয়ায় আহতদের উদ্ধার করে রাত সাড়ে ৭টায় লামা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হল, মংবাউ মার্মা (৩৪) পিতা- ধুংহ্লাঅং মার্মা, গাইঙ্গ্যা পাড়া, গজালিয়া, লামা, মীর কাসেম (৩০) পিতা- মৃত আলী হোসেন, ফাইতং, লামা ও চাঁন মিয়া (৩০), পিতা- অজ্ঞাত, খেদার বাঁন, ফাইতং ইউনিয়ন, লামা বান্দরবান। দুর্ঘটনাকবলিত ট্রাকের ড্রাইভার গাড়ি ফেলে পালিয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়, ট্রাকটি লামার ফাইতং ইউনিয়নের কাঠ ব্যবসায়ী শোয়াব এর ছিল। গজালিয়ার গাইঙ্গা খালের আগা সূতারঝিরি হতে কাঠ আনতে যাচ্ছিল ট্রাকটি। বেলা ৩টার দিকে সূতাঝিরি এলাকায় একটি বড় পাহাড় উঠার সময় খালি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ৩শত ফুট গভীর পাহাড়ের গর্তে পড়ে যায়। প্রাণ বাঁচাতে গাড়ির শ্রমিকরা লাফিয়ে পড়ে। এসময় ৩জন শ্রমিক লাফ দিলে তারা ট্রাকের নিচে চাপা পড়ে। পড়ে অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার সন্ধ্যা ৬টায় প্রথমে গজালিয়া বাজারে প্রাথমিক চিকিৎসা করে। পরে লামা সরকারী হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের দায়িত্বরত ডাক্তার আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের চমেক হাসপাতালে রেফার করে।
লামা হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত ডাক্তার সহকারী মেডিকেল অফিসার বিবি ফাতেমা বলেন, তিন জনেরই মাথায়, মুখে ও বুকে আঘাত লেগেছে। তাদের অবস্থা আশংকাজনক হওয়া চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.