সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লামায় ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সংবর্ধনা ও কাউন্সিল

লামায় ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সংবর্ধনা ও কাউন্সিল

বক্তব্য রাখছেন প্রধান অতিথি খুশিরায় ত্রিপুরা।

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
লামায় ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের শিক্ষার্থী সংবর্ধনা ও ২য় তম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। “জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ত্ব, মুক্তি সেখানে অসম্ভব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানান কর্মসূচীর মধ্য দিয়ে শুক্রবার (১৭ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী বিলছড়ি হেব্রোন মিশনের অংসারাই মিলনায়তনে এই সংবর্ধনা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

নেলসন ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইউএনডিপি বান্দরবানের ডিস্ট্রিক্ট ম্যানাজার খুশিরায় ত্রিপুরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম লামা শাখার সভাপতি প্রশান্ত ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, অনন্য কল্যাণ সমিতি বান্দরবানের প্রোগ্রাম ডিরেক্টর দীনেন্দ্র ত্রিপুরা, ত্রিপুরা কল্যাণ সমিতির সভাপতি ইলিশায় ত্রিপুরা, বিটিএবিসি এর ভাইস চেয়ারম্যান মহেন্দ্র ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম কেন্দ্রীয় সভাপতি দেবাশীষ ত্রিপুরা, গজালিয়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য জাতেরুং ত্রিপুরা, হেব্রোন মিশন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতাজন ত্রিপুরা সহ প্রমূখ।

শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন প্রধান অতিথি।

খুশিরায় ত্রিপুরা বলেন, ২৫ বছরের চড়াই উতরাই পেরিয়ে আজ একটি পরিপক্ক সংগঠনে রুপ নিয়েছে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম। নিজের ভাগ্য পরিবর্তন করতে পারলে জাতিগোষ্ঠী ও দেশের পরিবর্তন আনা সম্ভব। শিক্ষা ছাড়া কখনো মুক্তি সম্ভব নয়। তিনি উপস্থিত সকল শিক্ষার্থীদের শিক্ষার প্রতি মনযোগী হতে বলেন। বিশ্বায়নের এই সময়ে প্রযুক্তি থেকে দূরে থাকা সুযোগ নেই। তবে ইন্টারনেটে চরম আসক্তি জীবনকে ধ্বংস করে দিতে পারে বলে হুশিয়ারী করে তিনি সকলকে পরিমিত ব্যবহার করতে অনুরোধ করেন। তবে রাস্ট্র ও নিজের ক্ষতি হয় এমন যে কোন ধরনের কার্যক্রম থেকে সরে থাকতে বলেন। ঐক্য, শিক্ষা ও প্রগতি টিএসএফ এর এই তিনটি মূলনীতি অনুসরণ করে সকলকে সুন্দর জীবন গঠনে পরামর্শ প্রদান করেন।

আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, কাউন্সিল শেষে নিজস্ব সংস্কৃতি নির্ভর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানে পরিসমাপ্তি ঘটে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.