সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / লামায় পরকীয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা : ঘাতক স্বামী পুলিশ হেফাজতে

লামায় পরকীয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা : ঘাতক স্বামী পুলিশ হেফাজতে

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

লামার আজিজনগর ইউনিয়নের তেলুনিয়া পাড়া এলাকায় পরকীয়ার জের ধরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে ঘাতক স্বামী। সোমবার (২৭ জানুয়ারী) গভীর রাত ৩টায় ইউনিয়নের তেলুনিয়া পাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত স্ত্রী শাহীনা আক্তার (২৬) তেলুনিয়া পাড়া এলাকার জাকির হোসেনের স্ত্রী। ঘাতক জাকির হোসেন তেলুনিয়া পাড়া এলাকার নজির আহাম্মদের ছেলে।

একই সময় পরকীয়া প্রেমিক মো. মিজানকে কুপিয়ে গুরুতর জখম করেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক স্বামী জাকির হোসেন আজিজনগর ফাঁড়ি পুলিশের হেফাজতে আছে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিস্তারিত আসছে …..

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.