মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
বান্দরবানের লামা উপজেলায় ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু বান্ধব আসবাব সামগ্রী বিতরণ করা হয়েছে। ইউএসএইড অর্থায়নের বেসরকারী সংস্থা সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল ও গ্রীনহিল রাঙ্গামাটি’র যৌথ উদ্যোগে আশ্রয় কেন্দ্র প্রকল্পের আওতায় সোমবার (১২ অক্টোবর) সকালে লামা উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই আসবাব সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেছেন লামা উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার রেজা রশীদ সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল। বিশেষ অতিথি ছিলেন, লামা পৌর মেয়র মো. জহিরুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার চৌধুরী।
আসবাব সামগ্রী মধ্যে রয়েছে ১২২ জোড়া শিশু বান্ধব বেঞ্চ, ৩৩টি টেবিল, ৩৩টি চেয়ার ও ৭টি আলমারি। বিদ্যালয় গুলো হচ্ছে কলিঙ্গাবিল, সাবেক বিলছড়ি, ইয়াংছা হেডম্যান পাড়া, সিপাহী হাবিবুর রহমান, দরদরি পাড়া, বটতলী পাড়া ও চিউবতলী এন আই চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.