সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লামায় বখাটের ছুরিকাঘাতে আহত ১

লামায় বখাটের ছুরিকাঘাতে আহত ১

প্রতিকী ছবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

লামায় বৈশাখী মেলা থেকে ফেরার সময় টাকা চাইলে না দেওয়ায় বখাটের ছুরিকাঘাতে ইমাম হোসেন (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। শনিবার দিবাগত রাত ১১টায় লামা পৌরসভার সাবেক বিলছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আহত যুবক ইমাম হোসেন লামা হাসপাতাল পাড়ার মৃত মনু মিয়া ছেলে।

জানা গেছে, লামার ঐতিহ্যবাহি সাবেক বিলছড়ি সাংগ্রাই মেলা দেখে বাড়ি ফেরার সময় টমটমে বসলে বখাটে কিশোর জহিরুল ইসলাম জয় প্রকাশ হেনজু (১৭) গতিরোধ করে টাকা দাবি করে। টাকা না দিলে ইমাম হোসেনের পেটে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন দ্রুতলামা হাসপাতালে নিয়ে আসলে রোগীর অবস্থা গুরুতর হওয়ায় চমেক হাসপাতালে রেফার করে। বখাটে কিশোর জহিরুল ইসলাম জয় লামা পৌরসভার ৪নং ওয়ার্ডের মোঃ সেলিম এর ছেলে। স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখনও কেউ অভিযোগ করেনি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.