সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / লামায় বঙ্গবন্ধু ইয়ূথ পার্লামেন্টের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা ও বিভিন্ন সামগ্রী বিতরণ

লামায় বঙ্গবন্ধু ইয়ূথ পার্লামেন্টের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা ও বিভিন্ন সামগ্রী বিতরণ

http://coxview.com/wp-content/uploads/2021/11/reduced_Eye-Camp-Rafiq-23.11.2021-0.jpg

বিনামূল্যে দেয়া চক্ষু শিবির

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
পার্বত‍্য জেলা বান্দরবানের লামা উপজেলায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বঙ্গবন্ধু ইয়ূথ পার্লামেন্টের সহযোগীতায় ও বায়তুশ শরফ চক্ষু হাসপাতাল আয়োজিত চক্ষু শিবিরে বিনামূল্যে চিকিৎসা সেবা, বিভিন্ন সামগ্রী বিতরণ ও ঔষধ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হায়দারনাশী উচ্চ বিদ্যালয়ে এ চিকিৎসা সেবা দেওয়া হয়।

http://coxview.com/wp-content/uploads/2021/11/Eye-Camp-Rafiq-23.11.2021-2.jpg

বিনামূল্যে দেয়া চক্ষু শিবির

সকালে চক্ষু শিবিরের উদ্বোধন করেন, ফাঁসিয়াখালী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মোহাং নুরুল হোসাইন চৌধুরী। চক্ষু শিবির ডাক্তার রাকিবুল হাসান (পি,জি,পি ঢাকা) এর নেতৃত্ব কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ জিয়াউর রহমান সহ ৯ জনের একটি বিশেষজ্ঞ টিম চক্ষু সেবা প্রদান করেন।

সকাল ৮টা থেকে দিনব্যাপী রোগী দেখেন চিকিৎসকেরা। এতে বিনামূল্যে প্রায় সাড়ে ৫শত রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং ৮০ জন রোগীর চোখের ছানি অপারেশন ও চোখে লেন্স লাগানোর পরামর্শ প্রদান করেন চিকিৎকরা। শেষে বাসে করে ৮০ জন রোগীকে কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া ২শত রোগীর মাঝে বিনামূল্যে চশমা দেয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু ইয়ূথ পার্লামেন্টের সিনিয়র সদস্য তহিদুল ইসলাম তুহা, নাজমুল সিহাব, ওবাইদুল মন্নান, সোমারেজ হোসেন চৌধুরী, মিরাজুল শিহাব, রুবেল মিয়া সহ প্রমুখ।

http://coxview.com/wp-content/uploads/2021/11/reduced_Eye-Camp-Rafiq-23.11.2021-00.jpg

বিনামূল্যে দেয়া চক্ষু শিবিরে সেবা নিতে আসা রোগীরা।

এই সংগঠনের সদস্যরা জানান, ভবিষ্যতে এই ধরনের বিনামূল্যে চক্ষু শিবিরের আরো আয়োজন করা হবে।

উল্লেখ্য, ফাঁসিয়াখালী ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন বঙ্গবন্ধু ইয়ূথ পার্লামেন্ট দীর্ঘদিন যাবৎ নানান সামাজিক কার্যক্রম করে আসছে। মাদক বন্ধে, বাল্য বিবাহ রোধ, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, রাস্তাঘাট সংস্কারসহ জনমূখী নানান কার্যক্রমের কারণে স্থানীয়দের কাছে একটি আদর্শ সংগঠনে পরিণত হয়েছে বঙ্গবন্ধু ইয়ূথ পার্লামেন্ট।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.