বান্দরবানের লামা উপজেলায় যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস পালন করেছেন। রাত ১২টা ১মিনিটের ৩১বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম সূচনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ।
রাত ১২টা ১মিনিটে উপজেলা পরিষদ সামনে শহীদবেদীতে ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধে বিজয় অর্জনকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল লামা, পুলিশ লামা থানা, লামা পৌরসভা, লামা উপজেলা আওয়ামী লীগ, লামা উপজেলা বিএনপি, বিভাগীয় বন কর্মকর্তা লামা বন বিভাগ, ৩৩ আনসার ব্যাটেলিয়ান লামা, লামা প্রেস ক্লাব, একতা মহিলা সমিতি, ফারিয়া লামা, ত্রিপুরা কল্যাণ সংসদ, ছাত্রলীগ, শ্রমিক লীগ সহ বিভিন্ন অংগ সংগঠন।
বিজয় দিবস উপলক্ষ্যে লামা প্রশাসন বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করে। অনুষ্ঠানমালায় ছিল, মিনি ম্যারাথন দৌড়, শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা, সরকারী বে-সরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বিনা টিকেটে মিরিঞ্জা পর্যটন পরিদর্শন, কুচকাওয়াজ, ডিস-প্লে প্রদর্শন, ক্রীড়া অনুষ্ঠান, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও পরিবারের সন্তানদের সংবর্ধনা, আলোচনা সভা, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা ও হাসপাতাল, এতিমখানায়, শিশুসদনে উন্নত খাবার পরিবেশন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.