সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লামায় বিয়ে বাড়িতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

লামায় বিয়ে বাড়িতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

বিদ্যুতায়িত হয়ে নিহত যুবক মো. ছরোয়ার।

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
বান্দরবানের লামা পৌরসভায় বিয়ে বাড়িতে বিদ্যুতায়িত হয়ে মো. ছরোয়ার (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ১০টায় পৌরসভার ৯নং ওয়ার্ডের পূর্ব হরিণঝিরি এলাকায় জনৈক আব্দুল মতিনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত যুবক পূর্ব হরিণঝিরি গ্রামের মো. নাছির উদ্দিনের ছেলে।

প্রত্যেক্ষদর্শীর সূত্রে জানা যায়, পূর্ব হরিণঝিরি গ্রামের আব্দুল মতিনের ছেলের বিয়ে উপলক্ষে নিজ বাড়িতে মেহেদী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান আলোকিত করতে অনেক বৈদ্যুতিক লাইট জ্বালিয়ে বিয়ে বাড়ি সাজসজ্জিত করা হয়। যে তার দিয়ে বিদ্যুতের লাইন টানা হয় তাতে অনেক জোড়াতালি ছিল। অনুষ্ঠানে বেড়াতে আসা পার্শ্ববর্তী বাসিন্দা মো. নাছির উদ্দিনের ছেলে মো. ছরোয়ার সেই বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়। দ্রুত তাকে লামা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

লামা হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সহকারী মেডিকেল অফিসার সুভাস চন্দ্র বিশ্বাস বলেন, হাসপাতালে আনার আগেই যুবকের মৃত্যু হয়েছে। নিহতের বাম হাতের তালুতে বৈদ্যুতিক শকের চিহ্ন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, খবর পাওয়া মাত্র লামা হাসপাতালে পুলিশ পাঠানো হয় এবং রাতে একটি পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.