
ফাইল ফটো
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
বান্দরবানের লামায় ৫৫০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ইয়াংছা চেক পোস্টে যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। আটককৃতরা হল, পার্শ্ববর্তী আলীকদম উপজেলার নুরুজ্জামান পাড়ার বাসিন্দা মমতাজ আহমদের ছেলে মঞ্জুরুল আলম (৩৫) ও ফরিদ চেয়ারম্যান পাড়ার বাসিন্দা নিলয় পারভেজ (৩০)।
জানা যায়, চকরিয়া থেকে মঙ্গলবার দুপুরে যাত্রীবাহি বাস গাড়ি যোগে ইয়াবার চালান আলীকদম উপজেলায় যাচ্ছিল দুইজন। এমন সংবাদের ভিত্তিতে সড়কের ইয়াংছা পুলিশ চেক পোস্টে কর্মরত পুলিশ সদস্যরা ওই বাস গাড়িতে তল্লাশী চালায়।
এ সময় ৫৫০ পিস আলীকদম উপজেলার নুরুজ্জামান পাড়ার বাসিন্দা মমতাজ আহমদের ছেলে মঞ্জুরুল আলম (৩৫) ও ফরিদ চেয়ারম্যান পাড়ার বাসিন্দা নিলয় পারভেজকে (৩০) আটক করা হয়।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা গ্রহনের প্রস্তুতি চলছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.