মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
লামা উপজেলার ফাইতং ইউনিয়নে বাড়ির লোহার গেইট ছাপা পড়ে ১ শিশু নিহত ও আরেক শিশু আহত হয়েছে। আজ শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় ইউনিয়নের ৬নং ওয়ার্ড নয়া পাড়া এলাকায় আব্দুল জলিল কোম্পানির বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত শিশু জাইরিন (৪) নয়া পাড়া এলাকার আব্দুল জলিল কোম্পানির মেয়ে। এই ঘটনায় আব্দুল জলিল কোম্পানির ছোট ভাই মোঃ নাজু এর মেয়ে মনি (৫) গুরুতর আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
নিহত পরিবারের সূত্রে জানা যায়, বাড়ির সামনে উঠানে বাচ্চা দুইজন খেলছিল। এক ফাঁকে শিশুরা খেলতে খেলতে গেইটে উঠলে হঠাৎ বড় লোহার গেইট খুলে পড়ে দুইজনই ছাপা পড়ে। ঘটনাস্থলে জাইরিন এর মৃত্যু ঘটে এবং মনি গুরুতর আহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফাইতং ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক বলেন, ঘটনাটি মর্মান্তিক। আমি গজালিয়া ইউনিয়নে পার্বত্য মন্ত্রীর প্রোগ্রামে চলে আসায় আমার সন্তান ও স্ত্রীকে ওখানে পাঠিয়েছি। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
ফাইতং পুলিশ ফাঁড়ির আইসি শামীম শেখ বলেন, কারো কোন অভিযোগ না থাকায় লাশটি দাফন কাপনের ব্যবস্থা করতে বলা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.