
মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :
সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত, সচেতন ও সম্পৃক্তকরণের লক্ষ্যে গজালিয়া উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা এবং চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। লামা তথ্য অফিসের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ২টায় বিদ্যালয়ের হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মারমা। এসময় আরো ছিলেন, সহকারী তথ্য অফিসার মোঃ রুহুল আমিন চৌধুরী, গজালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ দে, ইউপি সদস্য ক্যএথোয়াই মারমা, শিক্ষিকা লাভনী সরকার সহ প্রমূখ।
বক্তারা আলোচনা সভায় সরকারের বিভিন্ন অর্জন ও উন্নয়ন ভাবনার বিষয়ে কথা বলেন। বিভিন্ন সেক্টরের বর্তমান আওয়ামীলীগ সরকারের সাফল্য অর্জন বিষয়ে এবং সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধে সচেতনতা মূলক চলচিত্র প্রদর্শনী করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.