সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / লামায় সৎ বাবা কর্তৃক ৯ বছরের মেয়েকে ধর্ষণ

লামায় সৎ বাবা কর্তৃক ৯ বছরের মেয়েকে ধর্ষণ

http://coxview.com/wp-content/uploads/2021/07/Rape-Rafiq-18.07.2021-1.jpg

ধর্ষিতা মেয়েকে লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা শেষে আন্তঃবিভাগে ভর্তি করানোর জন্য কোলে করে নিয়ে যাচ্ছে মা।

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
খালি বাড়িতে একা পেয়ে ৯ বছরের মেয়েকে ধর্ষণ করল সৎ বাবা। পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ওপিপোস্ট পাড়ায় রোববার (১৮ জুলাই) দুপুর ১টায় এই ঘটনা ঘটে। মেয়েটি রূপসীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী।

রক্তক্ষরণ হওয়ায় মেয়েটিকে তার মা বিকেল ৪টায় লামা সরকারি হাসপাতালে নিয়ে আসে। লামা হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত ডাক্তার সহকারী মেডিকেল অফিসার বিবি ফাতেমা ভিকটিমকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি দেয়।

ডাক্তার বিবি ফাতেমা বলেন, ছোট মেয়েটির যৌনদ্বার দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। মেয়েটির পরিবার খুবই গরীব হওয়ায় আপাতত লামা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়েটিকে সর্বোচ্চ চিকিৎসা দিতে আমরা চেষ্টা করছি।

এদিকে ঘটনাটি শুনামাত্র লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান হাসপাতালে পুলিশ অফিসার পাঠিয়ে সকল তথ্য সংগ্রহ করেন। তিনি বলেন, ধর্ষক সৎ বাবাকে আটক করতে পুলিশ কাজ করছে।

ভিকটিমের মা বলেন, আমি ও আমার মা সকাল সাড়ে ১০টায় সরকারি রিলিফের চাল আনার জন্য রূপসীপাড়া ইউনিয়ন পরিষদে যাই। সেখান থেকে দুপুর ১টায় বাড়ি ফিরে এসে দেখি বাড়িতে মানুষের ভীড় ও আমার ৯ বছরের বড় মেয়েটি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মেয়ে আমাকে জানায় আমার স্বামী তার সৎ বাবা জুনাইদ প্রকাশ কালু (৩২) তাকে ধর্ষণ করেছে। আমরা দ্রুত মেয়ে নিয়ে লামা হাসপাতালে আসি। সে আমার প্রথম স্বামী শহীদুল ইসলামের মেয়ে। জুনাইদের সংসারে আমার দুই ও এক বছরের দুই মেয়ে রয়েছে।

তিনি আরো বলেন, আমরা বাড়িতে গেলে আমার স্বামী জুনাইদ তার বড় ভাই মোঃ ইসমাইলের সাথে পালিয়ে যায়। সে লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুইজ্জাখোলা এলাকার জামাল হোসেনের ছেলে।

এদিকে এমন ঘটনাটি জানাজানি হলে এলাকায় নিন্দার ঝড় উঠে।

Share

Leave a Reply

x

Check Also

জীবন যুদ্ধের আরেক প্রতিচ্ছবি শেফালী https://coxview.net/wp-content/uploads/2025/11/Shefali-sagor.jpeg

জীবন যুদ্ধের আরেক প্রতিচ্ছবি শেফালী

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : ভোরের আলো ফুটতে না ফুটতেই দৈনিক পত্র-পত্রিকা হাতে ...

Portrait of a professional, showcasing contact details and role information.