সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / লামায় ২৮পিচ ইয়াবা সহ আটক ২

লামায় ২৮পিচ ইয়াবা সহ আটক ২

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

লামায় ২৮ পিচ ইয়াবা সহ ২জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় লামা বাজার হতে হাতেনাতে ইয়াবা সহ তাদের আটক করা হয়। আটককৃতরা হল, সাইফুল ইসলাম (১৯), মেহেদি হাসান ফাহিম (১৬)। এসময় লামা বাজার পাড়ার বাসিন্দা আব্দুল গফুর এর ছেলে হাবিব (১৮) নামে একজন পালিয়ে যায়।

সরজমিনে গিয়ে জানা যায়, মোটর সাইকেল করে তিন জন লামা বাজার হতে সুয়ালক রোড হয়ে দিয়ে যাওয়ার সময় বাজারের সোনালী ব্যাংক সংলগ্ন সড়কে পুলিশ তাদের সন্দেহ বশত গতিরোধ করে। এসময় পুলিশ তাদের শরীর তল্লাশি করে ২৮পিচ ইয়াবা উদ্ধার করে।

লামা থানা পুলিশের এসআই ইকবাল মনির জানান, আমরা বাজারে ডিউটিরত ছিলাম। সন্দেহের বশত মোটর সাইকেল আটক করে তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করলে ইয়াবা পাওয়া যায়।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবা সহ আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.