সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / শপথ নিলেন আপিল বিভাগে নবনিযুক্ত তিন বিচারপতি

শপথ নিলেন আপিল বিভাগে নবনিযুক্ত তিন বিচারপতি


নবনিযুক্ত তিন বিচারপতি মো. নুরুজ্জামান, আবু বকর সিদ্দিকী ও জিনাত আরা। ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতি শপথ নিয়েছেন। ৯ অক্টোবর, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিচারপতিদের শপথবাক্য পড়ান।

শপথ নেওয়া বিচারপতিরা হলেন বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মো. নুরুজ্জামান।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন। ওই সময় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

এর আগে ৮ অক্টোবর, সোমবার হাইকোর্টে এই তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ চারজন বিচারপতি আপিল বিভাগে দায়িত্ব পালন করছেন।

প্রধান বিচারপতি ছাড়া বাকি বিচারপতিরা হলেন বিচারপতি ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার। নতুন করে তিনজন নিয়োগ পাওয়ায় আপিল বিভাগে বিচারপতির সংখ্যা হলো সাতজন।

সূত্র:আমিনুল ইসলাম মল্লিক-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.