
দীপক শর্মা দীপু; কক্সভিউ :
দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরের বিভিন্ন খাবার হোটেল ও মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি করা হচ্ছে। এমন অভিযোগে ঝটিকা অভিযান চালিয়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালত ১০ লাখ টাকা ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযানে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে।
রবিবার র্যাব এর ভ্রাম্যমাণ আদালত শহরের অভিজাত খাবার হোটেল পউষি থেকে ৪ লাখ, ঝাউবন থেকে ১ লাখ, নিরিবিলি অর্কিড থেকে ৭৫ হাজার, আলগণি থেকে ৫০ হাজার টাকা, হোটেল বিরাম থেকে ১ লাখ টাকা, অভিজাত মিষ্টির দোকান পাল’র দোকান থেকে ৭৫ হাজার টাকা ও চৌরঙ্গী থেকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাব ৭ কক্সবাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার আলম জানান, ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে ভোক্তা অধিকার আইনে এসব খাবার হোটেল ও মিষ্টির দোকানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়। এসব খাবারের দোকানে নোংরা পরিবেশে খাবার তৈরি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করা হয়। এসব দোকান থেকে জরিমানা আদায়ের পর এসব দোকানকে কঠোর সাবধান ও সতর্ক করা হয়েছে।
অন্যদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিডিআর ক্যাম্প সংলগ্ন আইচক্রিম ফ্যাক্টরীতে ৫০ হাজার ও বাস টার্মিনাল নিউ ঢাকা ফুড বেকারি থেকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.