কক্সবাজার শহরের পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে টমটমে ওড়না পেচিয়ে এক শারমিন আকতার নামে এক গৃহপরিচারিকা কিশোরির মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ২৮ নভেম্বর বিকেলে বিমান বন্দর থেকে একটি টমটমে চড়ে তারা হোটেলের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে টমটমের চাপায় ওড়না পেচিয়ে গেলে সে অজ্ঞান হয়ে পড়ে। আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত কিশোরির নাম শারমিন আক্তার। সে দিনাজপুর সদরের নতুন পাড়া এলাকার মাজেদুর রহমানের কন্যা।
জানা যায়, নিহত শারমিন ঢাকায় যে বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতো তাদের সঙ্গে শনিবার কক্সবাজার আসে।
উল্লেখ্য যে, এর আগেও টমটমে ওড়না পেচিয়ে আরো তিন কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.