সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / শহরের গাড়ীর মাঠে র‌্যাবের অভিযান অস্ত্র টাকাসহ ৩ ছিনতাইকারী আটক

শহরের গাড়ীর মাঠে র‌্যাবের অভিযান অস্ত্র টাকাসহ ৩ ছিনতাইকারী আটক

প্রতিকী ছবি

অজিত কুমার দাশ হিমু:
কক্সবাজার শহরের ঝাউতলাস্থ গাড়ীর মাঠে অভিযান চালিয়ে ধারোলো ছুরি, মোবাইল টাকাসহ ৩ ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-৭। ২০ জুন মঙ্গলবার দুপুর দেড় টার দিকে এ অভিযান চালানো হয়। আটককৃত ছিনতাইকারীরা হলেন- ঝাউতলা এলাকার নুরুল ইসলামের ছেলে মোঃ সোহেল (২০), বাহারছড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে মোঃ হাসান (২১), ঝাউতলার আবুল কালাম ছেলে মোঃ ফুতু (১৯)। আটককৃতদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৭ সিপিসি-২ কক্সবাজার কোম্পানী কমান্ডার মেজর মোঃ রুহুল আমিন জানান, কক্সবাজার শহরের ঝাউতলা গাড়ীর মাঠ এলাকায় ৩ জন ছিনতাইকারী অবস্থান করছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে ওই ৩জন ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়। পরে তাদেরকে তল্লাসী করে ৩টি ধারালো ছুরি, মোবাইল-২টি, সীম কার্ড-২টি, নগদ ২ হাজার ১শ টাকা উদ্ধার করা হয়।

 

তিনি আরও জানান, আটককৃত আসামীদেরকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.