সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / শহরের ঘোনারপাড়ায়- শ্বাশুড়িকে পিটিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়েছে পুত্রবধূ

শহরের ঘোনারপাড়ায়- শ্বাশুড়িকে পিটিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়েছে পুত্রবধূ

Love - 1
দীপক শর্মা দীপু; কক্সভিউ :

শ্বাশুড়িকে পিটিয়ে পরকিয়ার টানে প্রেমিকের হাত ধরে পালিয়েছে পুত্রবধূ। এমন ঘটনা টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। কক্সবাজার শহরের ঘোনারপাড়ার মৃত রাখাল পালের পুত্র বাবু পাল বাবলা নিজে তার স্ত্রী আঁখি পাল মলির বিরুদ্ধে অভিযোগ করেন।

তার লিখিত অভিযোগে জানা যায়, তার স্ত্রী মলির সাথে স্থানীয় মৃত দুলাল পালের পুত্র ছোটন গোপনে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে। তারা অবাধে গোপনে মেলামেশা করে। এ ঘটনা শ্বাশুড়ির হাতে ধরা পড়ে যায়। এ ঘটনা অন্য কাউকে না বলার জন্য পুত্রবধূ মলি ও প্রেমিক ছোটন পাল চাপ সৃষ্টি করে। কিন্তু শ্বাশুড়ি বিষয়টি তার পুত্রসহ সমাজের সমাজপতিদের কাছে প্রকাশ করে। এতে ক্ষিপ্ত হয়ে মলি ও তার প্রেমিক ছোটন শ্বাশুড়ি রুনু পালকে কিল ঘুষি লাথি মারে এবং লাঠিপেটা করে গুরুতর আহত করে। আহত শ্বাশুড়িকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ঘোনারপাড়া সন্ত্রাস নির্মূল কমিটি মিমাংসা করার চেষ্টা করেন। কিন্তু মলি তার প্রেমিক ছোটন সমাজের এ সালিশি বৈঠককে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে। এতে সমাজের নেতারা ঘটনাটি শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য চাপ সৃষ্টি করলে ২৪ এপ্রিল সকালে মলি তার প্রেমিক ছোটনের হাত ধরে পালিয়ে যায়। যাওয়ার সময় ঘরের স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। হতভাগ্য স্বামী বাবু পাল বাবলা জানান, তাদের ১০ বছরের সংসারের দাম্পত্য জীবন স্বামী-স্ত্রীর মধ্যে কোন কলহ ছিল না। যখন থেকে লম্পট ছোটন পাল তার স্ত্রী মলির সাথে পরকিয়ায় লিপ্ত হয় তখন থেকে পারিবারিক কলহ সৃষ্টি হয়। শ্বশুর ও শ্বাশুড়িকে নিপীড়ন নির্যাতন করতো। তাদের ঘরে ৭ বছরের টুকটুকে এক কন্যা সন্তান রয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.