সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / “শিশুর গর্ভে শিশু চাই না” সচেতনতায় ৯টি দেশ ঘুরবে ৪৫ জন সাইক্লিস্ট

“শিশুর গর্ভে শিশু চাই না” সচেতনতায় ৯টি দেশ ঘুরবে ৪৫ জন সাইক্লিস্ট

Dipu-1দীপক শর্মা দীপু; কক্সভিউ :

“শিশুকে মা হতে দেয়া যায় না, এক শিশুর মা অন্য এক শিশু হবে তা মেনে নেয়া যায় না, শিশুর গর্ভে শিশু ধারণ করুক তা চাই না, চাই না শিশুর বিয়ে” এমন শ্লোগান নিয়ে বিশ্বের ৯টি দেশ ভ্রমণ করবে ৪৫ জন মুখ্য সাইক্লিস্ট। এতে অংশ নেবে আরো হাজার হাজার উৎসাহী তরুণ-তরুণী সাইক্লিস্ট।

১০ নভেম্বর সকাল সাড়ে ৯টায় কক্সবাজারস্থ সী প্যালেস থেকে বাই সাইকেলের এ প্রচারাভিযানের উদ্বোধন হবে। কিশোর-কিশোরী ও যুব সমাজের প্রজনন যৌন স্বাস্থ্য সেবা প্রাপ্তি ও অধিকার সচেতনতা তৈরি এবং জাতিসংঘ গৃহিত এসডিজি লক্ষ্য ২ ও ৩ এর জাতীয় উন্নয়ন সূচক নির্ধারণ কিশোর-কিশোরী ও যুব বয়সীদের প্রজনন যৌন স্বাস্থ্যকে গুরুত্ব প্রদানে নীতি নির্ধারকসহ সকল পর্যায়ের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে বাই সাইকেল রোড মার্চের আয়োজন করা হয়েছে।

Dipu৯ নভেম্বর বিকালে প্রেস ব্রিফিং এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, যার গর্ভধারণের সক্ষমতা বা শরীর তৈরি হয়নি সেই শিশুকে বিয়ে দেয়া হয়। আর বিয়ের পরপর এই শিশুকে গর্ভে ধারণ করতে হয় আরেক শিশুকে। এক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে। যা দেশের জন্য লজ্জাজনক। এর থেকে উত্তোরণ পেতে হলে প্রয়োজন গণসচেতনতা সৃষ্টি। গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি এফপিএবি এ বাই সাইকেল রোড মার্চের আয়োজন করেছে।

কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ঢাকা হয়ে বিভিন্ন জেলায় সচেতনতা সৃষ্টির মাধ্যমে পঞ্চগড় জেলায় বাংলাদেশের ৫ জন মূখ্য সাইক্লিস্টের যাত্রা সম্পন্ন হবে। এভাবে নেপাল, ভুটান, শ্রীলংকা, মালদ্বীপ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও ইরানের ৫ জন করে আরো ৪০ জন মূখ্য সাইক্লিস্ট নিজ নিজ দেশে রোড মার্চ করবে।

বাংলাদেশের কক্সবাজার থেকে শুরু হয়ে ১৭৭০০ কিলোমিটার পাড়ি দিয়ে এ রোড মার্চ শেষ হবে ইরানের তেহরানে।

কক্সবাজারে উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট নাট্যজন সালাহউদ্দিন লাভলু। বিশিষ্ট নাট্যকার মাসুম রেজা, অভিনেত্রী নাজনিন চুমকি ও জেলা প্রশাসক মোঃ আলী হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। অংশগ্রহণ করবেন কক্সবাজারের ৪ শতাধিক তরুণ-তরুণী।

৯ নভেম্বর প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন এফপিএবির মহাসচিব নাসির আহমেদ বাবুল, নির্বাহী পরিচালক এ.এ.এম মতিউর রহমান, জেলা কর্মকর্তা মোঃ ইকবাল। পরিচালনা করেন মোঃ সরওয়ার আলম।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.