
প্রেস বিজ্ঞপ্তি :
”মানুষ মানুষের জন্য, ক্যাডেট দেশের জন্য”, স্লোগান নিয়ে নতুন বছরের ১ জানুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)- এর কর্ণফুলী রেজিমেন্টের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন কর্ণফুলী এক্স-ক্যাডেট এসোসিয়েশন (কেকা) শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে।
নগরীর কদম মোবারকস্থ কেকার কার্যালয়ে মাসব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন কেকার সভাপতি মেজর (অব.) প্রফেসর ড. শওকতুল মেহের। পরবর্তীতে রাত ১১টায় শীতের তীব্রতা ও অসহায় মানুষের দুর্ভোগ বিবেচনায় শীতবস্ত্রহীন ঘুমন্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন এক্স-ক্যাডেটরা। মহানগরের বিভিন্ন এলাকায় (সিরাজদৌল্লাহ রোড, মোমিন রোড, চেরাগী পাহাড় মোড়, জামাল খান, গণি বেকারী, চকবাজার, গুলজার, অলি খাঁ মসজিদ, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ) শীতবস্ত্রহীন, বসতবাড়িহীন, দরিদ্র, ভাসমান মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় কেকার সিনিয়র সহ-সভাপতি মোঃ মহসিন উদ্দিন চৌধুরী, ড. মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সজীব, সাংগঠনিক সম্পাদক জিয়াউল কাদের, দপ্তর সম্পাদক রনি পাল, সহ অর্থ সম্পাদক মোঃ তারেকুল ইসলাম উপস্থিত ছিলেন। কেকার শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে আগামী শনিবার ও রবিবার বাঁশখালী ও সীতাকুণ্ড উপজেলা শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণের কর্মসূচি রয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.