সাম্প্রতিক....
Home / জাতীয় / শুক্র ও শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

শুক্র ও শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

অনলাইন ডেস্ক :

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান শুক্র ও শনিবার বন্ধের আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নে সোমবার বিকালে শিক্ষা মন্ত্রণালয় এই আদেশ জারি করে।

সোমবার (২২ আগস্ট) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের উপসচিব সাইফুর রহমান খান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।এ বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

এর আগে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছিলেন, শিক্ষামন্ত্রীর প্রস্তাব (শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন ছুটি) অনুমোদন করা হয়েছে। তিনি বলেন, কবে থেকে ছুটি কার্যকর হবে সেটা শিক্ষা মন্ত্রণালয় নির্ধারণ করবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আদেশে বলা হয়, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়গুলোকে স্ব স্ব কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.